শাশুড়ীকে নিয়ে জ্বালানির কাঠ যোগাড় করতে গিয়ে দুরঘটনায় মৃত্যু হল গৃহবধুর
দি নিউজ লায়ন; মঙ্গলবার গাইঘাটা থানার যশোর রোডের সরকারপাড়া এলাকায় শাশুড়ীকে নিয়ে জ্বালানির কাঠ যোগাড় করতে নিয়ে দুরঘটনায় মৃত্যু হল গৃহবধুর। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধিন আছেন শাশুড়ী। বনগাঁগামী একটি আলু বোঝাই গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে নয়নজুলিতে পড়ে যাওয়ার আগে গাড়ির নিচে চাপা পড়ে যাওয়ার ফলেই এই বিপত্তি ঘটে। গাইঘাটা থানার পুলিশ জানিয়েছে মৃত গৃবধূর নাম সুন্দরি বিশ্বাস(৩২)। জখম হয়েছেন তার শাশুড়ীও। তাকে নিয়ে যাওয়া হয়েছে বনগাঁ হাসপাতালে। পুলিশ জানিয়েছে ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।চালক পলাতক।তার খোজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সোমবার বিকেলের পর ব্যাপক ঝড়,বৃষ্টি হয়েছিল জেলা জুড়ে। ঝড়ের দাপটে গাইঘাটায় প্রচুর গাছের ডাল ভেঙ্গে পড়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে গাইঘাটা সরকারপাড়ার বাসিন্দা সুন্দরি বিশ্বাস এবং রুবি বিশ্বাস ঝড়ে পড়ে যাওয়া কাঠ যোগাড় করতে বের হয়েছিলেন জ্বালানীর জন্য।এরা সম্পর্কে শাশুড়ি, বৌমা। যশোর রোডের ধারে দাঁড়িয়ে প্রতিবেশী এক মহিলার সাথে কথা বলছিলেন।ঐ সময় হাবরার দিক থেকে একটি আলু বোঝাই গাড়ি বনগাঁর দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে দুই মহিলাকে ধাক্কা মেরে একই সাথে যশোর রোডের ধারের নয়নজুলিতে পড়ে যায়।শাশুড়ি, বৌমা দুজনেই চাপা পড়ে যান। স্থানীয় এবং পরিবারের লোকজন এসে দু জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে নিয়ে এলে বৌমা সুন্দরী বিশ্বাসকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক। গুরুতর জখম শাশুড়ি রুবি বিশ্বাসকে নিয়ে যাওয়া হয়েছে বনগাঁ হাসপাতালে।প্রত্যক্ষদর্শী রিতা দাস বলেন আমার সাথেই কথা বলছিল ওরা। আলু বোঝাই গাড়ি নয়নজুলিতে পড়ার আগে ওদের ধাক্কা মারে।গাড়ির গতি বেশি থাকার জন্য ওরা সরে আসতে পারে নি।খুব দুঃখজনক ঘটনা।
মৃতের স্বামী শংকর বিশ্বাস বলেন স্ত্রীকে হারালাম।আর মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।বেপরোয়া গাড়ির চালানোর জন্য আমার সংসারটাই ছাড়খাড় হয়ে গেল।

Post a Comment